বিসমিল্লাহির রহমানির রহিম
ঐতিহ্যবাহী সরকারি নলছিটি মার্চেন্টস্ মডেল মাধ্যমিক বিদ্যালয় দক্ষিণ অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় ও সফল শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা প্রদান এবং মেধা ও মননে উন্নত একদল সুনাগরিক গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আজকের এই দ্রুত পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর বিশ্বে আমাদের লক্ষ্য কেবল পুস্তকভিত্তিক জ্ঞান অর্জন করানো নয়; বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, নীতি-নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলা। মানসম্মত শিক্ষার পাশাপাশি পাঠসহপাঠ্য কার্যক্রম, ক্রীড়া ও নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিদ্যালয়ের আধুনিকায়নে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ডিজিটাল ওয়েবসাইট চালু করা হয়েছে, যা অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের এক নতুন সেতু বন্ধন তৈরি করবে।
বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং পরিচালনা পর্ষদের দূরদর্শী সিদ্ধান্তের ফলেই আজ এই প্রতিষ্ঠান উন্নতির শিখরে পদার্পণ করছে। আমি সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
ধন্যবাদান্তে,
সভাপতি
