প্রধান শিক্ষকের বানী

বিসমিল্লাহির রহমানির রহিম

শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার মূল চালিকাশক্তি। আধুনিক ও তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

সরকারি নলছিটি মার্চেন্টস্ মডেল মাধ্যমিক বিদ্যালয় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শৃঙখলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে আমাদের শিক্ষক মণ্ডলী সর্বদা আন্তরিক।

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই বিদ্যালয়কে একটি আধুনিক ও স্মার্ট শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে অভিভাবক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীগণ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, একাডেমিক তথ্য ও ফলাফল সহজেই জানতে পারবেন।

আমি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। একই সাথে সম্মানিত অভিভাবকমণ্ডলী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় সুধীজনের ধারাবাহিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।

ধন্যবাদান্তে,

প্রধান শিক্ষক